মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৪

তুঘলকি কান্ডের সেই বাদশাহ তুঘলক।

দিল্লীর বাদশাহ মুহম্মদ বিন তুঘলক বিখ্যাত ছিলেন তার পাগলামী ও উন্মুক্ততার জন্য।ছিলেন খামখেয়ালি ও অত্যাচারী শাসক।তার পাগলামীর জন্যই বাংলা ভাষায় তুঘলকি কারবার কথাটি এসেছে।তিনি একবার হঠাত করে ঠিক করলেন,রাজধানী নিরাপদ জায়গা দিল্লী থেকে মধ্য প্রদেশের দেবগিরিতে পাহাড়ের মাঝে নিয়ে যাবেন,সবাই আপত্তি জানালো।এবং হাতে হাতে ফলও পেলো।অতঃপর দেবগিরিতে গিয়ে তার নাম দিলেন দৌলাতাবাদ।এটি এখন ভারতের ঔরঙ্গাবাদের কাছে।

মাত্র ৬ মাস থেকে তার মন উঠে গেলো।তিনি আবার দিল্লী যাবার প্লান নিলেন আর মত প্রকাশ করলেন- একমাত্র জংলী লোক ছাড়া কোন লোক এখানে থাকতে পারে না।সবাই একবাক্যে রাজি হলো।ঐ রাতেই অর্ধেক নগরী সুর্য উঠার আগে রওয়ানা দিয়ে দেয়।অথচ এটি নির্মান করতে গিয়ে উনি রাজকোষ খালি করে রাষ্ট্রে দূর্ভিক্ষ এনেছেন।তুঘলক বাদশা ভাবলো,যাবোই যখন তখন এতোদিন ধরে যে পার্বত্য ডাকাতটা জীবন অতিস্ট করেছিলো তার একটা হেস্তনেস্ত করেই যাই।অতএব ডাকাতের পিছু নিলেন।ঐ ডাকাত রাজস্থানের মরুভূমির দিকে পালিয়ে গিয়ে ডুব মারলো।সবাই মাস ছয় ঐ ডাকাতের পিছে ঘুরে স্বাস্থ্য তিনভাগের দুইভাগ হারিয়ে সিন্ধু নদের দিকে পেরিয়ে আবার পুবমুখী হয়ে দিল্লীর পথ ধরলো।

এদিকে সিন্ধুনদে পাওয়া গেলো এক তেল চকচকা ভিগু মাছ(আমাদের ইলিশের জাত ভাই)।এটি দেখেই তুঘলকের মাথা খারাপ হয়ে গেলো,সে এটি এখনই খাবে।রাজকীয় কবিরাজ নিষেধ করলো,উনি জানালেন সবাই মরুভূমিতে পায়চারী করার সময় যে স্বাস্থ্য হারিয়েছে,তাতে এখন চোখের ক্ষুধায় এটি খেলে নির্ঘাত প্রান হারাবে।অতপর তারা খেলো এবং প্রানটা খোয়ালো।বাদশাও গেলো।

আরেকবার তুঘলক বাদশা সকালে উঠে দূর্গের বারান্দায় এসে শুনলো,পুরো শহর কান্নাকাটি করছে।উনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার?প্রহরীরা জানালো,হুজুর শহরে গুজব রটেছে,আপনি মারা গেছেন?তিনি হুকুম দিলেন,যারা গুজবে কান দেয়,তাদের নির্বিচারে হত্যা করা হোক।আদেশ পালিত হলো।অগনিত নগরবাসী নিহত হলেন।

তো এহেন বাদশা যখন অবশেষে মারা গেলেন এবং তার খবর এসে দিল্লীতে পৌছলো।তখন শহরের অবস্থা শোচনীয়,আগের রাতে রওয়ানা দেয়া সেইসব লোকেরা এসে তাদের দখলদারীত্ব বুঝে নিচ্ছিলো আর অভিশাপ দিচ্ছিলো তুঘলককে।আর যারা দখলদারিত্ব হারাচ্ছিলো,তারাও অভিশাপ দিচ্ছিলো তুঘলককে।এই দুই গ্রুপের অভিশাপের সাথে যুক্ত হচ্ছিলো,ঐ গুজব শুনে কান্নাকাটি করা নিহত লোকদের আত্নীয়দের অভিশাপ।সাথে বিপুল ক্ষুদ্ধ জনগন।

ঐতিহাসিক জিয়াউদ্দীন বরনী ঘটনাকে এভাবে বলেছেন,অতঃপর অত্যাচারী তুঘলক বাদশা মরিয়া ক্ষুদ্ধ জনগন হতে রেহাই পেলেন আর ক্ষুদ্ধ জনগন রেহাই পেলেন অত্যাচারী পাগল তুঘলক বাদশা থেকে।

উনি বলেছেন,উনি রাজনীতি করবেন।

আমি এক লোকেরে চিনি,যিনি দারুন পশু-পাখি প্রেমিক।উনি পশু-পাখির কস্ট কোনক্রমেই সহ্য করতে পারেন না।উনার প্রিয় খাদ্য হলো সকালে ছাগলের পায়া দিয়ে নান।আবার গরুর নলাও উনার খুব প্রিয়।অনেকবার গরুর নলার ভিতর থেকে নরম মজ্জা বের করতে গিয়ে ঝাঁকানির সময় উনার চিনা মাটির প্লেট ভেঙ্গে গিয়েছে।এছাড়া মুরগীর রান থেকে উনি মাংশ অদ্ভুত দক্ষতায় ফুলের মতো করে খুলে খেয়ে ফেলেন।আর হাড্ডিটা চুষে চিবিয়ে মজ্জা বের করেন।

কিন্তু অদ্ভুত!উনার সামনে কোন পশু-পাখিকে নির্যাতন উনি সহ্য করেন না।উনার একটা কাঠ বা গাছ চেড়াবার টিম্বার আছে।সেটার নাম এভারগ্রীন টিম্বার।উনি সামনে নাকি রাজনীতি করবেন।আমাকে জানিয়েছে।

গরুর বাজারে।

গরুর দালাল বলতেছে,মামু আপনি এটা লিয়ে নেন।হামি বুইলছি ইরকম দুধাবাল বলদ আপনে পুরা বাজারে দুইটা পাবেন না।ইটা হামাদের চাঁপাইয়ের(চাঁপাই নবাবগঞ্জ) সলিড গরু।

আরে রাখো তোমার সলিড গরু।গরু তো দেখতেছি ঝিমাইতেছে।শ্বাস-প্রশ্বাসও তো খুব লম্বা লম্বা করে নিতেছে।সত্যি করে বলোতো,এটারে কি তোমরা ইঞ্জেকসন টিঞ্জেকসন দিছোনি কোন?আমার তো মনে লাগে,এটারে বাজার থেকে নিতে রাস্তায়ই মরতে পারে।

মামা,ইগলান কি বলেন,হামি গ্যারান্টি দিলাম এর।লম্বা রাস্তায় জার্নিতে গরু হয়রান,অন্য কিছু লয়।এর পর কিছুমিছু হলে আল্লার কিরে আপনাকে হামার বিবি দিয়ে দিবো,আপনি লিয়ে লিবেন।

মিয়া,আর কোন খেয়ে দেয়ে কাম নাই।এমনিতেই তো টাকা দিয়ে গরু কিনে সেই গরু মারা গেলে আমার বিবি আমার জীবন বরবাদ করে দেবে,তার উপর তোমার বিবিরে নিয়ে হাজির হলেতো ঐ মরা গরুর সাথে আমারে কবর দিয়ে দিবে।

আমার বন্ধু মুরাদ।

আমাদের বন্ধু মুরাদ অত্যান্ত সেনসেটিভ মনের মানুষ।সত্যি বলছি,এমন সাদা মনের মানুষই আজকাল দেখা যায় না।সে অল্পতেই নার্ভাস হয়ে পড়তো।এতে আমরা দারুন মজা পেতাম।একবার আমি,রেজা সহ আরো অনেকে মাঠে বসে আড্ডা দিতেছি।এসময় দূরে দেখা গেলো সুন্দর একটা স্বাস্থ্যবান মুরগী।আপন ব্যক্তিত্বের গৌরবে মাথা উচু করে সেটি ক্রমাগত পাঁক খাচ্ছিলো।

মুরাদ সগর্বে বললো,এটা ব্যাটা আমাদের মুরগী।অকস্মাত অঘটন ঘটে গেলো।কোথা থেকে এক বখাটে রাঁতা মোরগ ছুটে এসে যা করার তা করে দিয়ে চলে গেলো।মুরাদের চেহারা ফ্যাকাশে হয়ে গেলো।সে অপ্রস্তুত হয়ে বললো,না না ,এটা না,আমাদের মুরগী আরেকটা।একদম সেইম সেইম দেখতে।

আমি বললাম,মুরাদ বাস্তবতা মেনে নে।এটাই তোদের মুরগী।আর তোর কোন দোষ নেই।তুই কেনো নার্ভাস হচ্ছিস?মুরাদ রে,মোরগ কুক কুরুক কুক করলেই মুরগীর ডিম হয় না রে।দুনিয়া এতো সোজা না রে।

মুরাদ ভুল বুঝলো আমাদের।উঠে চলে গেলো।

আমার স্বপন মামা।

আমার স্বপন মামা আমার ঘনিস্ট বন্ধুর মতো।মামা সুন্দর করে কৌতুক বলে।আমরা দুই মামা-ভাগিনা একটা সময় ঢাকায় একসাথে ঘোরাফিরা করতাম।আজকে বিএনএফের ধানগাছ প্রতীক চাওয়া নিয়ে মামার একটা কৌতুক মনে পড়লো।

মামা বলতো বুঝলি তুহিন,এক মেয়ে নতুন স্টাইল শিখছে।যা দেখে তা দেখেই বলে,ও শিট এটা কি কিংবা ও মাই গড এটা কি?(টাইটানিক সিনেমার পর এই শিট বলার খুব চল হইছিলো)।তো হলো কি,এক অনুস্টানে গিয়ে সেই মেয়ে ঐ বাসার ড্রয়িং রুমে ধানের শীষের শো-পিস দেখে যথারীতি বললো-ও শিট ,এটা কি ধানগাছ?

তখন আরেকপাশ থেকে এক ভদ্রলোক এসে ঐ মেয়েকে জিজ্ঞেস করলো,তুমি অমুক সাহেবের মেয়ে না।আচ্ছা,তোমাদের বাসার চারদিকে কি এখনো ধানক্ষেত আর বিল আছে,নাকি বাড়িঘর উঠে গেছে?

আরেকটা কৌতুক।তুহিন শোন,এক অফিসের পিয়ন ক্ষেপে গিয়ে অফিসের সবার সামনে জিএম সাহেবকে বললো,স্যার আপনে যতোবড় ইতর,যতোবড় লম্পট,যতোবড় বদমাশ, যতোবড় চরিত্রহীন- - - বলে আমারে মনে করেন,আমি তা না।ততক্ষনে প্রেসার উঠে জিএম সাহেব অজ্ঞান।

চিনিলো কেমনে?

আইয়ুবের আমলে সে জনগনের ভোটাধিকার না দিয়ে বেসিক ডেমোক্রেট মেম্বার বা বিডি মেম্বার বলে কতগুলো টাউট লোকের সৃষ্টি করেছিলো।এরাই প্রথম আবহমান গ্রাম-বাংলার লোকদের মামলা-মোকদ্দমার সাথে পরিচয় ঘটান।কিছু বললেই মামলা,কিছু ঘটলেই মামলা,মানে এক কথায় মামলায় মামলায় সব সয়লাব করে ফেলেছিলো।

সেসময় এক বিডি মেম্বারকে এক ক্ষিপ্ত মহিষ গুতিয়ে মেরে ফেলে।তো পরের দিন,ইত্তেফাকে এটা প্রকাশিত হয় এই শিরোনামে"চিনিলো কেমনে"।খবরে ছাপা হয়,বিডি মেম্বাররা যে জনজীবন অতিস্ট করে ফেলেছে,সেটা সমস্ত জাতি জানে।কিন্তু মহিষটা কিভাবে জানলো?তাই ইত্তেফাকের সাধু ভাষায় তাদের ট্র্যাডিশন অনুযায়ী রিপোর্টিং ছিলো,মহিষটা বিডি মেম্বারকে চিনিলো কেমনে? - (ফয়েজ আহমেদের মধ্যরাতের অশ্বারোহী থেকে)।

নাসিরুদ্দীন হোজ্জা।

নাসিরুদ্দীন হোজ্জার গ্রামের লম্পট জমিদার অবশেষে মারা গেছে,সবাই হাল ছেড়ে বেঁচেছে।অত্যান্ত কামুক ও লম্পট ছিলো লোকটি।সবাই সবার স্ত্রী,কন্যা নিয়ে সদাই শঙ্কিত ছিলো।কিন্তু না কিছু লোক মরার সময় বা মরার পরেও ডিস্টার্ব বলে পরিগনিত হয়।

স্থানীয় ইমাম সাহেব এসেছেন হোজ্জাকে বলতে যে,এক মহা মুসিবত দেখা দিয়েছে।লম্পট জমিদারের চোখের পাতা কিছুতেই বন্ধ হচ্ছে না।হাত দিয়ে অসংখ্যবার চোখ বুলিয়ে দেয়া হয়েছে।কিন্তু যেই কে সেই।একেবারে সেই লম্পটের দৃস্টি নিয়ে চোখ দুটি তাকিয়ে আছে।সবাই বিরক্ত ও চিন্তিত।এভাবে চোখ মেলা অবস্থায় কিভাবে কবর দিবে?একজন বললো,পাতা দুটি সুতা দিয়ে সেলাই করে দিবে কিনা?আর তো সহ্য হচ্ছে না।

হোজ্জা কবরস্তানে আসলেন,দেখলেন।তার পর সমাবেত সবাইকে বললেন,দেখেন আপনারা কেউ ব্যাপারটা অন্যভাবে নেবেন না।এই লম্পট লোকটির সমস্যা হলো সে তার প্রিয় বাইজির নাঁচ না দেখেই মারা গেছে,তাই তাকে এখন একবার নাচটি দেখানো হোক।এতে তার মনের ক্ষুধা মিটবে ও তার চোখ বন্ধ হবে।

সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।

ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...