শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

ঠ্যাডা।

আজকে চট্টগ্রামে ভয়ানক ঠ্যাডা পড়া দেখে মনে পড়লো ওইদিন একজায়গায় পড়লাম,বিশ্বের সর্বোচ্চ ঠ্যাডা পড়া ৩টা দেশের মধ্যে ২য় বাংলাদেশ।গতবছরই ২দিনে ঠ্যাডা পড়ে ৫৫-৫৬জন মারা গেছিলো।
আমাদের দেশে ঠ্যাডা পড়ে মরলে ভিকটিমের পরিবার নতুন নাম পায়।ধরেন, তার নাম হয়ে যায় ঠ্যাডা মফিজ ওরফে ঠ্যাডা মফিইজ্জা।এদিকে গায়ে ঠ্যাডা পড়াতে ঠ্যাডা মফিজেরও মরোনোত্তর শান্তি বিঘ্নিত হয়।কারন আমাদের দেশে একদল লোক আছে যারা ভাবে,ঠ্যাডা পড়া ব্যক্তির কংকালে ম্যাগনেট এসে যায়।অতএব পাহাড়া দিয়েও এই কংকাল রাখা যায় না।এই ম্যাগনেট ওলা কংকাল চোরের দল আর সীমানা পিলার চুরি করার দল কাকতালীয় ভাবে একিই দল।
চট্টগ্রামে এক সাবেক এমপির বাপ এই ঠ্যাডা পড়ে নিহত হন।এমপি হওয়ার আগ পর্যন্ত উনাদেরকে এলাকার মানুষ ঠ্যাডা অমুকের পোয়া বলেই চিনতো।নাম বলতে পারবো না ভাই।মানহানি মামলা গায়ে ঠ্যাডা পড়ার থেকেও খারাপ।

আম্রপালী।

আজকে আম কিনছিলাম,আমওলার সততা আর ব্যবহার মনে দাগ কেটে গেছে।তাকে জিজ্ঞাসা করছিলাম,ভাই আম ঠিক আছে তো? সে একটা বিবাগী লোকের মতো জবাব দিছে(যেনো আমার কাছে আমগুলা বেচার পরই ও জগত সংসার ত্যাগ করে চিরবিদায় নিবে), স্যার এই আম অমায়িক মিষ্টি। আমার ও হাসরের ময়দানে জবাব দিতে হবে যদি আপনার মতো রোজাদার(আমার চোখে দিয়ে পানি বের হয়ে গেছিলো) দের ঠকাই।
ঘরে এসে খেয়ে দেখি আসলেই আমগুলা অমায়িক মিষ্টি।দুনিয়ায় সৎ লোক এখনো আছে।

লবজ।

এই যে আজকে আমাকে আমওলা বললো যে,তার আমগুলা অমায়িক মিষ্টি।এটা শোনার পর আমার মনে পড়লো অনেকের এজাতীয় কিছু গুনবাচক শব্দ বা বিশেষন ভালো লেগে যায় ।পরে তারা এটির গন-ব্যবহার চালিয়ে যায়।
আমার বন্ধু হারুনের প্রিয় শব্দ হলো "কোনঠাসা"।সে যেকোন পরিস্থিতিতে এটির ব্যবহার করে।উজ্জলের প্রিয় শব্দ ছিলো"একাকার"।বৃষ্টিতে রাস্তাঘাট একাকার এই জাতীয় কথা বলার পরও কোন সুন্দরী দেখলে সে বলতো, বোজজস মাইয়াডারে দেইক্যা মনডা একাকার অইয়া গেছে।
ছোট ভাই বায়েজিদ যেকোন অবস্থায় বলতো "আদ্যপ্রান্ত"।এবং অনেক অনেক বার এই কথাটা ইউজ করতো।মামুন এর প্রিয় ছিলো পুংখানোপুংখু।নান্টু বলতো ,এতো মনোরম না।কোন কিছু সুন্দর না হলে।
আমাদের এক দাদার দিয়াশলাই শব্দটা খুব ভালো লেগে গেছিলো।আমাদের গ্রামে এটাকে প্রচলিত ভাষায় ভান্ডি বলা হতো।এভাবেই চলছিলো।কিন্তু ঐ দাদার দিয়াশলাই কথাটা ভালো লেগে গেছিলো।উনি দাদিকে একদিন শিক্ষিত মনোভাব বোঝানোর জন্য বলে ফেলছিলো, দিয়াশোলাইটা একটু দাও তো? দাদি অবাক হয়ে বলে ,জিনিসটা কি?দাদা বলে ,আরে মুরুক্ষ মেয়েলোক এইটা আর কি দিয়াশোলাই।আর দাদী ক্ষেপে গিয়ে বলে, এহ! কি আমার জ্ঞানের জাহাজটা।ভান্ডি ভান্ডি বলতে বলতে মরনের টাইম আইস্যা পড়ছে,এখন উনি দিয়াশোলাই শিখাইতে আসছে।

সউদ বংশ ও ক্রাউন প্রিন্স সালমান।

মোহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্স বানানো হলো।এমনিতে সউদ বংশের কাহিনীর মধ্যে কোন বৈচিত্র নাই।তবে অনেকদিন পর কিন্তু এটা একটা ব্যতিক্রম হলো।বাপের পর পোলা বাদশাহ হবে এতে আশ্চর্যের কি আছে?তাই না।এখানেই ব্যতিক্রমটা।এর আগে সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজই কেবল বড় ছেলে সউদকে বাদশাহর উত্তরাধিকার দিয়েছিলো।
আবদুল আজিজ ছেলেদের কোরান স্পর্শ করিয়ে শপথ করিয়েছিলেন যেনো তারা সিংহাসন নিয়ে অন্তর্দ্বন্দে সউদ বংশের হাত থেকে ক্ষমতা অন্য কাউকে না দিয়ে ফেলেন।অত্যাধিক স্নেহবশত তিনি কেবল নিজেই বড় ছেলে সউদকে সিংহাসন এর উত্তরাধিকার দিয়ে যান।কিন্তু সেটুকুই।এর পর সউদ বাদশাহীত্ব বর্তাবে আবদুল আজিজের সবচেয়ে যোগ্য ছেলের হাতে ,সেটা সব ভায়েরা মিলে ঠিক করবে।যেদিন আবদুল আজিজের সব পুত্র মারা যাবে কেবল এরপরই আজিজের নাতিদের আমল শুরু হবে।আর সৌদিরা বাচেও অনেকদিন।গাড়ির তলে না পড়লে তারা সহজে মরে না।
ভাবেন শুধু, যে আবদুল আজিজ ১৮৭৬ সালে জন্ম নিয়ে ১৯৫৪ সালে মারা যান ,এখনো তার ছেলেদের আমল শেষ হয়নি।বাদশাহ সালমান মারা গেলেই আর আজিজের কোন জীবিত পুত্র থাকবে না।এরপর নাতিদের যুগ।আবদুল আজিজ আর বেশীরভাগ বেদুইন আরবদের মতোই বীর্যবান এক পুরুষ ছিলেন।১৯০২ সালে আল রশিদ বংশকে সমুলে ধবংস করে সে হেজাজ আর নেজাদের দখল নেন। ১৯২৪ সালে ইংগ-মার্কিন সহযোগিতায় সৌদি আরবকে এক করেন ,১৯৩২ সাল থেকে সৌদি আরব পৃথিবীর বুকে নাম লেখায়।আবদুল আজিজ এই দখলিকৃত সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য অগনিত বেদুইন সর্দারের মেয়েদের বিবাহ করেন,যাতে এরাই তার রাজ্য টিকিয়ে রাখার বিশ্বস্থ নিয়ামক হিসেবে কাজ করে।আর আজিজের পেডরোলো মোটরটাও যথেষ্ট শক্তিশালী ছিলো।আরবদের এই গুনটা এমনিতেও জগতবিখ্যাত।আমার হিসেবে আবদুল আজিজের স্পার্মের প্রবাহ এতো জোরালো ছিলো যে, সে পেশাব কমই করতো ।তাই মরে যাওয়ার আগে সে এক বিশাল পরিবার রেখে যায়।
বড়ছেলে সউদের প্রতি আজিজের অত্যান্ত স্নেহ ছিলো।সে বাপের সাথে সেই রশীদ বংশের সাথে লড়াইয়ের পর থেকে ক্রিটিক্যাল সব কন্ডিসনে পাশে ছিলো।তদুপরি ১৯৩২ সালে মক্কায় আবদুল আজিজ নামাজ পড়ার সময় এক ইয়েমেনী আততায়ী তার উপর ছুরি নিয়ে প্রানঘাতী আক্রমন চালায় ।কিন্তু বড়পুত্র সউদ ঝাপিয়ে পড়ে বাপের প্রান বাচায় ও সেই আততায়ীকে হত্যা করে।কিন্তু নিজে গুরুতর জখম হন।তার বাচার কোন আশা থাকেনা।তাকে দ্রুত চার্টার প্লেনে বৈরুতে নিয়ে দীর্ঘদিন চিকিতসা করে সুস্থ করা হয়।বেশীর ভাগ সউদি বাপের কাছে বড়ছেলে বন্ধুর মতো।তারা পুত্রস্নেহে অজ্ঞান।
এই সউদই পিতার মৃত্যুর পর সাম্রাজ্য পেলো কিন্তু বছর ৬ এর মধ্যে রাজ্যকে বিশ্বব্যাংক ,আইএমএফ এর কাছে ডিফল্টার বানিয়ে ফেললেন।তার অপচয়ের মাত্রা দেখে পুরো ফ্যামিলি তাকে আল্টিমেটাম দিলো।তাতে কাজ না হওয়ায় স্পেন আর লেবাননে তাকে নির্বাসন দেয়া হলো।নতুন বাদশাহ হলো আজিজের আরেক পুত্র ফয়সাল ,সৌদি আরবের সবচেয়ে সেরা শাসক।তার তুর্কী স্ত্রী ইফফাত তো সৌদি আরবের নারী শিক্ষার জন্য প্রতিকৃত হয়ে থাকবে।ফয়সাল ইফফাতকে এতো ভালোবাসতো যেটা সৌদি পুরুষদের জন্য বিরল।উনি ইফফাতের ভালোবাসায় আমৃত্যু ছিলেন।অন্যকোন নারীর দ্বারে তিনি যাননি।এর আগে এমন স্ত্রীর প্রতি দূর্বলতা আব্দুল আজিজেরও ছিলো,তিনি বাদশাহ ফাহদের মা হাসা সুদাইরির প্রতি অত্যান্ত প্রেমময় ছিলেন।আচ্ছা যাক সে কথা, ফয়সাল ১৯৭৫ সালে আপন ভাতিজার হাতে নিহত হন।এই ফয়সলের পুত্র যুবরাজ ফয়সাল দীর্ঘদিন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।বাবা মরার পর পারিবারিক সিদ্ধান্তে আজিজের আরেকপুত্র খালিদ বাদশাহ হন।এরপর বাদশাহ ফাহদ,এরপর আরেক পুত্র আবদুল্লাহ , এরপর আজকের সালমান।এ যাবত বাদশাহ নির্বাচিত হতো সউদ বংশের পারিবারিক মিটিং এ।সেখানে বাবা-ছেলে মুখ্য না, বংশে যে ছেলে সবচেয়ে যোগ্য সেই হবে বাদশাহ।সউদ বংশের এখনকার সদস্য সংখ্যা ১৬ হাজারের বেশী।এরমধ্যে প্রিন্স হিসেবে ধরলেও ১৫০০ এর কম না।
এতোকিছু অগ্রাহ্য করে বাদশাহ সালমান নিজের পুত্র মোহাম্মদকে ক্রাউন প্রিন্স ঘোষনা করাটা তাই ব্যতিক্রম।আগের বাদশাহ ফাহদ আর আবদুল্লাহর ছেলেদের তাকে অনেকটাই তাই নিষ্ক্রিয় করতে হয়েছে।সবার থেকে বেশী করে নজর দিয়ে নিষ্ক্রিয় করতে হয়েছে সিংহাসনের অগ্রাধিকার দাবীদার নায়েফ বিন আবদুল আজিজের পুত্রকে।তাই এদের মধ্যে এবার গন্ডগোল বাধলে মোটেও অবাক হবো না।
বিশ্বের অন্যতম তেল উতপাদনকারী সংস্থা হলো, সৌদিয়া আরামকো লিমিটেড।এতে অর্ধেকের কাছাকাছি মালিকানা ইংগ-মার্কিনী ফার্মগুলো।তারাও সুযোগ পাবে এই অসন্তুষ্ট পরিবারের সদস্যদের সান্তনা ও মন্ত্রনা দেয়ার।

বিবাহের বাজার ও গরুর বাজার।

গতকালের আড্ডায় আমার এক বন্ধুর বন্ধু এসেছিলো।উনি এখনো বিয়ে করে উঠতে পারেননি।উনার মনমতো কিছু হয়ে উঠছিলো না।আমার বন্ধু বললো, হ্যা সে চেষ্টা করছে,কিন্তু মিলছে না।এদিকে তার চাকুরীজীবনের ৮-৯ বছর অতিক্রান্ত।বন্ধু আমাকে বলে, কিছু একটা বল।মিলাদের শেষে যেমন এ হুজুর সে হুজুরকে ঠেলে ,হুজুর মোনাজাতটা আপনি ধরেন তেমনি।
আমি কি আর বলবো, আমি বললাম ,ভাই আপনি কি আসলে বিয়ে করবেন? যদি না করেন, তাহলে আর করার চেষ্টা কইরেন না।এতে কোন দোষ নেই।আর যদি সত্যিই করতে আগ্রহী হোন, একটু ছাড় দিয়ে আগান,সেটা যেকোন কিছু,আপনিই সেটা জানেন।এতো চুজি হইয়েন না।মেয়েপক্ষেরও তো অনেক কিছু বিবেচনা করার আছে।এসব ক্ষেত্রে দুপক্ষের কিছু ব্যাপারে সহানুভূতিশীল হওয়া সুন্নত(দেখছেন আমি কি ধার্মিক)।সে একটু মনোক্ষুন্ন হলো।
আমি তাকে উদাহরন দিলাম(এটা কোন ভদ্রগোছের উদাহরন নয়,যেখানে দাঁ লাগে না,সেখানে কুড়াল লাগিয়ে দেয়ার মতো ব্যাপার), দেখেন বিয়ের বাজারে আর কোরবানীর গরুর বাজারে একটা ব্যাপারে হুবহু মিল আছে।আপনি ভালো জব করেন (এখন থেকে সমান্তরাল করে পড়বেন- মানে আপনি কোরবানীর বাজারে ৮০-৮৫ হাজার টাকা নিয়ে গেছেন,ভাবছেন একটা দেখনসই গরু মিলে যাবে), ভাবছেন আপনি আপনার মনের চাহিদা মতো একটা মেয়ে পেয়ে যাবেন।কিন্তু বাজারে নেমে দেখবেন,আপনার পছন্দের গরুগুলা আসলে ১লাখ ২০হাজারের কমে পাবেনই না।এদিকে গরু খুজতে খুজতে ( আপনারা পড়ুন ,বিয়ের মেয়ে খুজতে খুজতে) সন্ধ্যে পার করে রাত করে ফেললেন।টাইম পার করে কনে খোজা আর সন্ধ্যের পর গরু কেনা দুটোতেই হুজ্জতির কোন শেষ নেই।
অতএব বেশী দেরী কইরেন না।হয় বিয়ে করে ফেলুন ,নতুবা নয়।বন্ধুর বন্ধু রাগ করলো সম্ভবত।
এবার আমি তাকে একটা রিয়েল লাইফ অভিজ্ঞতা বললাম। ২০০২ সালে আব্বা হজে গিয়েছিলো ।সুতরাং কোরবানীর গরু কেনার জন্য আমি আর আমার ছোট ভাই বাজারে গেলাম।আজীবন আব্বার সাথে আমরা গরু কিনতে বাজারে যেতাম।আব্বা গরু চিনতো ভালো।আমার ছোট ভাইয়েরও এই গুনটা আছে।কিন্তু যেহেতু আব্বা নাই, তাই আমরা গেলাম।দুই ভাইয়ে সেই দুপুর থেকে গরু খোজা খোজলাম।কিন্তু কিছুতেই মেলাতে পারলাম না। রাত হয়ে গেল ।আমরা হয়ে পড়লাম অধৈর্য।অবশেষে একটা গরু পেলাম।ছোট ভাই নিষেধ করলো,সে বললো,আর একটু দেখি।আমি ঘাঊরামি করে কিনে ফেললাম।গরু মাঝারি সাইজ ,হৃষ্টপুষ্ট।ভুলে গেলাম কনে দেখতে হয় বিকেলের কনে দেখার স্বর্নালী আলোয় আর গরুও সেই টাইমে দেখা ফরজে আইন।কিন্তু ঐ যে নিয়তি কেনো বাধ্যতে!
বাজারের বাইরে আসতে আসতে গরুর সাইজ যেনো কিছুটা কমে গেলো।আর এখন তেমন হৃষ্টপুষ্টও লাগছে না।আল্লায় জানে আমার চোখে বাজারে কোন ঠ্যাডা পড়ছিলো।ছোট ভাই আমাকে পুরো রাস্তা সান্তনা দিয়ে আসছিলো।এদিকে আরেক ব্যাপার হয়েছে,গরু যেনো একটু কম হাটতেছে।সাথে করে মুখ দিয়ে ফেনা সহ একটু একটু করে লালাও পড়তেছে।আমার মরে যাওয়ার মতো অবস্থা।একটা পোলা গরু নিয়ে আসতেছে তার চোখে পানি আর পিছনে লালাওলা গরু।
বাসায় আসলাম।কেউ কিছু বলে নাই।দুলাভাই শুনে গরু দেখতে আসলো।আমাকে বললো,পাড়ার গরু পালে যে কাকা তাকে একটু দেখাতে ।শুনে আমার পিলে চমকে উঠলো।ডাক্তাররা যেমন রোগী দেখার পর বোর্ড বসাবার কথা বললে রোগীর আত্মীয়-স্বজনদের খবর হয়ে যায় তেমনি।উনি আসলেন,এসেই বললেন,আরে ধুরু গরুর কিছু হয় নাই।এটা অনেক দূর থেকে জার্নি করে আসছে, এর জ্বরের মতো হয়ে গেছে।একে গরুর প্যারাসিটামল জাতীয় ঔষধ গুলে জোর করে খাওয়ালো(এই ঘটনার পর আমিও জার্নি টার্নি করে আসলে প্যারাসিটামল খেতাম,কাজ করতো)।উনি বললেন,দুইদিন পর ঠিক হয়ে যাবে।কোরবানীর আছে ৫ দিন।
সব ঠিক আছে ,কিন্তু গরু কিছুই খায় না।এমনকি গরুর যেনো খাওয়ার ইচ্ছা বা প্রেষনা জাগে ,এইজন্য আমি গরুর কাছাকাছি বসে ভাত খেতাম, তাকে দেখিয়েই চাবাতাম ।এতেও যদি তার ক্ষুধাবোধ জাগ্রত হয়।কিন্তু যেই কে সেই।আমি আল্লাহকে ডাকতাম, আল্লাহ কোনমতে কোরবানীর দিন সকাল পর্যন্ত যেনো সব ঠিক থাকে।ঠিক কোরবানীর আগের দিন গরু খানা-দানা শুরু করে।আমি আনন্দে চিৎকার করে সবাইকে জানাতে থাকি ,গরু খড় খাইতেছে, ভূষি খাইতেছে, এমনকি ভাতের মাড়ও একটু একটু করে স্যুপের মতো করে খাইতেছে।
গল্প বলা শেষ হলে দেখি, আমার বন্ধু মাটিতে গড়াইতেছে হাসতে হাসতে।আর বন্ধুর বন্ধুর মুখ ভার।বিয়ের কনে খোজা থেকে গরুর বাজার এ যাওয়া তার ভালো লাগে নাই।

আমার কাকা এরশাদ।

মুখ গহ্বরের কোষ আর পায়ুপথের ভিতরের কোষ দুটোই এপিথেলিয়েল কোষ(আমার যদি ভুল না হয়ে থাকে)।যদিও গঠনগত বিশ্লেষনের জন্য দুই জায়গার কাজের পার্থক্য আছে।একটিতে দাঁত থাকায় তা দেখতে একরকম আর আরেকটিতে না থাকায় তা দেখতে আরেকরকম।একটিতে ভোকাল কর্ড আছে,আরেকটিতে না থাকলেও আছে।কোন কোন মানুষের মধ্যে স্রস্টার অপার মহিমায় দুটার তফাৎ ধরা যায় না,এমন লোক পোন্দে-মুখে কথা বলে।এতে আশ্চর্য হওয়ার কিছু নাই,এরশাদ লোক তত খারাপ না।এই মৃত্যু জনপদে সেই কিছুটা আনন্দ দেয়।

সাবজেক্ট ও প্রেডিকেট।

বিশ্বজিৎ মামলার রায়,ছাত্রলীগ, জাফর স্যারকে নিয়ে আমার কোন ব্যক্তব্য নাই।লক্ষীপুরনিবাসী একরাম ভাই বলেন, যেই সাবজেক্টের পেটিকোট (প্রেডিকেট) নাই সেটা নিয়া মাতামাতির কিছু নাই।

সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।

ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...